এক ঘণ্টা সিলিং ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়, জানুন হিসাব

ভেতরের খবর নিউজ ডেস্ক: গরমে স্বস্তি দিতে প্রায় সারাক্ষণই চলে সিলিং ফ্যান। ঘরে ছোট শিশু বা বয়োজ্যেষ্ঠ থাকলে একাধিক ফ্যান একসঙ্গে চালানোরও প্রয়োজন হয়। তবে মাস শেষে বিদ্যুৎ বিলের অঙ্ক দেখে অনেকেই চিন্তায় পড়েন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফ্যান চালাতে আসলে খুব বেশি খরচ হয় না—বরং অন্যান্য যন্ত্রপাতির ভুল ব্যবহারের কারণেই বিল বাড়ে।
বিদ্যুৎ বিশেষজ্ঞদের হিসাবে দেখা গেছে, একটি সাধারণ সিলিং ফ্যান ৭০ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে। যদি ধরা হয় একটি ফ্যান ৭০ ওয়াটের, তাহলে এটি এক ঘণ্টায় ৭০ ওয়াট বা ০.০৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে।
≈ বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৭ টাকা ৫০ পয়সা। সে হিসেবে ০.০৭ ইউনিট × ৭.৫০ টাকা = ০.৫২৫ টাকা, অর্থাৎ এক ঘণ্টা ফ্যান চালাতে খরচ হয় মাত্র ৫০ পয়সা।দিনে যদি ১০ ঘণ্টা ফ্যান চলে, তবে প্রতিদিন খরচ হবে ৫.২৫ টাকা। আর এক মাসে (৩০ দিন) সেই খরচ দাঁড়াবে প্রায় ১৫৮ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, এই হিসাব থেকেই বোঝা যায় সিলিং ফ্যান বিদ্যুৎ খরচের দিক থেকে খুবই সাশ্রয়ী। বিদ্যুৎ বিল বেড়ে গেলে তার মূল কারণ থাকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন বা অন্যান্য উচ্চ ক্ষমতার যন্ত্রপাতি, এবং অনেক সময় লুকানো বিদ্যুৎ অপচয়।

পরামর্শ: সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করলে গরমে যেমন আরাম মিলবে, তেমনি বিদ্যুৎ বিলও থাকবে নিয়ন্ত্রণে।

∞ স্পেশাল ক্রসপন্ডেন্ট, রাজ

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *