শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান, আহত ও আটক কয়েকজন

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অবস্থানরত প্রাথমিক শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ—এমন দাবি করেছে আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকরা অভিযোগ করেছেন, “বিনা উসকানিতে আমাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

এর আগে সকালে শহীদ মিনারে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকেই তারা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেন।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *