ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ‘আমেরিকা থেকে এসে ঘাড়ে চাপিয়ে দিচ্ছে গণভোট-সনদ’

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কয়েকজন শিক্ষিত ওপরতলার লোক যুক্তরাষ্ট্র থেকে এসে আমাদের ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছেন।” আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “কয়েকটা দল বলছে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর আমরা বলছি, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। আপনারা কি এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু লোক, যারা আমেরিকা থেকে এসে এসব চাপিয়ে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “তাঁরা যতগুলো সংস্কার করতে চান, আমরা রাজি আছি। তবে যেটাতে একমত হব না, সেটা সংসদে যাবে, সেখানে আলোচনা ও ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে।”

বিএনপির মহাসচিব দাবি করেন, আজ দেশের সব সংকটই একটি নাটক। সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তাঁরা শুধু ভোট দিতে চায়। “২০১৪ সালে নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে ভোটের আগের রাতেই ভোট নিয়ে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।”

ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আল্লাহর রহমতে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এতে বোঝা যায়, জনগণ ও কর্মীদের প্রতি তাঁর কোনো দরদ নেই। আমরা এই দেশের মানুষ, এখানেই জন্মেছি, এখানেই মরব।”

কৃষকদের প্রতি বিএনপির অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, “ধান ও আলুর দাম পড়ে গেছে। কৃষক লাভবান হতে পারছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।”

নিজের শারীরিক দুর্বলতার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এটাই আমার জীবনের শেষ নির্বাচন হতে পারে। আমি আপনাদের মানুষ, আপনাদের সাহায্য চাই। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিন।”

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতারা।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *