৬৭ সন্ত্রাসী সদস্য গ্রেপ্তার- বেশিরভাগই কাঁকন বাহিনীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস দমনে পুলিশের সাঁড়াশি অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৬৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ, র‌্যাব ও এপিবিএন।

রোববার (৯ নভেম্বর) ভোর থেকে দিনব্যাপী এ অভিযান চলে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে। গ্রেপ্তারদের মধ্যে বেশিরভাগই কুখ্যাত ‘কাঁকন বাহিনী’র সদস্য।

অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মাদক, নৌকা ও স্পিডবোটসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান চলমান থাকবে। পদ্মার চরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

 

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *