ভেতরের খবর নিউজ ডেস্ক: পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রবেশমুখে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় পাওয়া গেছে—তাঁর নাম তারিক সাইফ মামুন, বাড়ি লক্ষ্মীপুরে।
পুলিশ জানায়, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
@ইয়াসমিন রিমা