রাজধানীতে তিন বাসে আগুন, বসুন্ধরায় প্রাইভেট কারেও অগ্নিকাণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাগুলো ঘটে সোমবার গভীর রাতে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, রাত ২টার দিকে কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের আরেকটি বাসে, এবং ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে একই পরিবহনের আরও একটি বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে কাজলা টোলপ্লাজার আগুনের ঘটনাটি নাশকতা। অন্য দুইটি ঘটনায় কারণ এখনো জানা যায়নি। তিনটি বাসই পার্কিং করা ছিল, ভেতরে কোনো যাত্রী ছিলেন না।

আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে সোমবার দিন-রাতজুড়ে রাজধানীতে আরও কয়েকটি বাসে আগুন এবং অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি নিরাপত্তা জোরদার করেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *