বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পাঁচজন আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এনসিপির দাবি, মোট পাঁচটি ককটেল মারা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। দলের নেতা–কর্মীরা ধাওয়া দিয়ে দুইজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে সন্দেহভাজন আরও তিনজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক এক যুবক মাসুদুর রহমানকে মারধরের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করছে রমনা থানা পুলিশ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *