ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর শাহ আলী থানা এলাকায় শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি। বুধবার বেলা একটার দিকে মিরপুর-২ থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার ওসি গোলাম আযম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়, তবে বাসের সামনের কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
@ইয়াসমিন রিমা