ভেতরের খবর নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ উপেক্ষা করে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা থাকবে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে।
এদিকে, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মামলার রায়ের তারিখও বৃহস্পতিবার ঘোষণা হওয়ার কথা। এই দিনটিকে ঘিরে দলটি অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও মাঠে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকেই দায়ী করে বলেছে, নাশকতা রুখতে সারাদেশে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
@ইয়াসমিন রিমা