কাশ্মীরের থানায় বিস্ফোরণে ৯ জন নিহত, আশঙ্কাজনক আহতের সংখ্যা অনেক।

ভেতরের খবর নিউজ ডেক্স: ভারতের কাশ্মীরের নওগাম থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মী, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন।

এনডিটিভি ও রয়টার্স এর তথ্যমতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পুরো থানাজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনার মাত্র চার দিন আগে রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হন। সরকার সেই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। দিল্লির বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্দেহে উমর নবীর পুলওয়ামার বাড়ি ভেঙে দেয় নিরাপত্তা বাহিনী।

দিল্লি, কাশ্মীর, হরিয়ানা ও উত্তর প্রদেশের একাধিক গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত পাওয়া তথ্য মিলিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে মেডিকেল কলেজের একজন অধ্যাপক ও একজন ছাত্রসহ চারজনকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *