ভেতরের খবর নিউজ ডেক্স: বাংলাদেশ পুলিশের নতুন পোশাক আজ শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর ও বিশেষায়িত ইউনিটে চালু হয়েছে। লৌহ রঙের এই নতুন পোশাক পরবে ডিএমপি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ। জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে পোশাক পাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন–পীড়নের অভিযোগ এবং পুলিশ সংস্কারের দাবির পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকেই থাকবে।
সরকার আশা করছে, পোশাকের সঙ্গে পুলিশের মানসিকতারও ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা


