রাজশাহীতে বিচারকের বাসায় খুন–হত্যাচেষ্টা চালানো সেই লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

ভেতরের খবর নিউজ ডেক্স: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমানকে (১৫) হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪)-র পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারকের বাসায় প্রবেশ করে লিমন মিয়া তাওসিফকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন এবং বিচারকের স্ত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার বিচারক মোহাম্মদ আবদুর রহমান রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *