ভেতরের খবর নিউজ ডেক্স: গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। আহতরা হলেন কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা থানায় ও উপজেলা পরিষদে ককটেল ছুড়ে মারে। স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাস জানিয়েছেন, আহতদের শরীরে স্প্লিন্টারের আঘাত থাকলেও তারা শঙ্কামুক্ত।
এর আগে দুপুরে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাতে এই হামলার ঘটনা ঘটে।
@ইয়াসমিন রিমা


