সরকারের নির্বাচনী প্রচারে ২৫ কোটি টাকার প্রকল্প।

ভেতরের খবর নিউজ ডেক্স: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ও জনসচেতনতা বাড়াতে সরকার ২৫ কোটি টাকার প্রচার–প্রচারণা প্রকল্প হাতে নিচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, সারা দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলার জনগণকে সচেতন করতে টিভিসি, ভিডিও ডকুমেন্টারি এবং এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রচারণা চালানো হবে। সময় স্বল্পতার কারণে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে।

অন্যদিকে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সময়ে চাল সংগ্রহ নিশ্চিত করতে ৩ লাখ টন চাল আমদানির দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন নির্ধারণের প্রস্তাবও নীতিগত অনুমোদন পেয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *