আশুলিয়ায় চলন্ত শ্রমিক বহনকারী বাসে আগুন

ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকার আশুলিয়ায় শ্রমিক বহনকারী একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাসটিতে শ্রমিক না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন অনেকে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় সীমা পরিবহনের বাসটিতে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী থেকে ডিইপিজেডগামী বাসটি থানা স্ট্যান্ডের সামনে পৌঁছালে চালক হঠাৎ গাড়ির পেছনে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি বাস থামিয়ে নিরাপদে নেমে যান। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের চালক রেজাউল ইসলাম জানান, বাসটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ডিইপিজেড এলাকার এলজেড কারখানা ও এক্সপেরিএন্স গার্মেন্টসের শ্রমিক পরিবহন করে। তবে আগুন লাগার উৎস তিনি শনাক্ত করতে পারেননি।

ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ এবং সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি রাস্তা থেকে সরিয়ে নেয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *