দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি, ইসি

ভেতরের খবর নিউজ ডেক্স: দেশে এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ হালনাগাদকৃত এই তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। নতুন হালনাগাদকৃত এই ভোটার তালিকাতেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আখতার আহমেদ জানান, চলতি বছরের ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ২ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে

নারী ভোটার বৃদ্ধি: ৪.১৬%
পুরুষ ভোটার বৃদ্ধি: ২.২৯%

ইসি-র জ্যেষ্ঠ সচিব আরও জানান, নির্ধারিত সময়ে কোনো দাবি–আপত্তি না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–কে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে বাংলাদেশ আমজনগণ পার্টি–র বিষয়ে আপত্তি ওঠায় এখনো নিবন্ধন দেওয়া হয়নি। দলটির আপত্তিগুলো পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে সরকার এখনো নির্বাচন কমিশনকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়নি।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *