মিরপুরে ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর সনদ বিতরণ করলেন প্রধান উপদেষ্টা

ভেতরের খবর নিউজ ডেক্স: মিরপুর সেনানিবাসে আজ বুধবার ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কোর্স সম্পন্নকারী দেশি–বিদেশি কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডিএসসিএসসিকে সামরিক শিক্ষায় উৎকর্ষের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং অর্জিত জ্ঞান দেশের অগ্রগতিতে কাজে লাগানোর আহ্বান জানান। শুরুতে কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রশিক্ষণ সফল করতে সহায়তাকারী সব পক্ষকে ধন্যবাদ জানান।

এ বছর সেনাবাহিনীর ১৭০, নৌবাহিনীর ৪৫, বিমানবাহিনীর ৩৬ ও পুলিশের ৩ কর্মকর্তা ছাড়াও ২৫ দেশের ৫৮ জন বিদেশি কর্মকর্তা কোর্সে অংশ নেন। মোট ৩১১ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন, তাঁদের মধ্যে ১৪ জন নারী কর্মকর্তা।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রদূত, সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *