ভেতরের খবর নিউজ ডেক্স: চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক লেনদেন ও এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হচ্ছে।
দুদক জানিয়েছে, তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের ব্যাংক হিসাব, ঋণপত্র, পরিচয়পত্র, টিআইএন ও পাসপোর্টসহ সংশ্লিষ্ট সব নথি চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধান চলাকালে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা


