ভেতরের খবর নিউজ ডেক্স: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রিভিউ আপিলের রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সাতজন বিচারপতির বেঞ্চ এই রায় দেবেন। বিএনপি, জামায়াত ও পাঁচ বিশিষ্ট নাগরিকদের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত ত্রয়োদশ সংশোধনী প্রথমে ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয় এবং ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা অবৈধ ঘোষণা করে বাতিল করে।
@ইয়সমিন রিমা


