ভেতরের খবর নিউজ ডেক্স: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের “মহাসড়কে হাঁটবে” বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে যে নির্বাচন হয়েছিল, তা দেশের গণতন্ত্রের “কবর রচনা” করেছিল।
আপিল বিভাগ ১৪ বছর আগের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুরোপুরি বাতিল করে আজ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেছে। এটি কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে।
বিচারব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, কোন রায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষা করবে, তা জাতিই বিবেচনা করবে। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে পার্লামেন্ট আলোচনার মাধ্যমে এ ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবে।
@ইয়াসমিন রিমা


