গ্যাস সিলিন্ডার কাটতে গিয়ে আগুন, কালিয়াকৈরে দগ্ধ চার

ভেতরের খবর নিউজ ডেক্স: গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার কাটার সময় আগুন ধরে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন চা বিক্রেতা আলী হোসেন (২৮), ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন (৪০), শামিম হোসেন (২৫) ও শফিকুর রহমান (৩৫)। তাঁদের মধ্যে আলী, মোতালেব ও শামিমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শফিকুর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওয়ার্কশপের মালিক মোতালেব একটি গ্যাস সিলিন্ডারের ওপরের অংশ কাটছিলেন। এ সময় সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। পাশের চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক, চায়ের দোকানি ও দোকানে বসে থাকা দুইজন দগ্ধ হন।

স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন বলেন, সিলিন্ডার কাটতে নিষেধ করা সত্ত্বেও মোতালেব কাজ চালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই গ্যাস বের হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, স্থানীয় লোকজনই আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ ব্যক্তিরা আশঙ্কামুক্ত বলেও তিনি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *