ভেতরের খবর নিউজ ডেক্স: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিলের দাবিতে মশালমিছিল ও মহাসড়ক অবরোধ করেছে নুরুল ইসলাম আনছার প্রামাণিকের অনুসারীরা। শুক্রবার সন্ধ্যায় কুমারখালীর হলবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তাঁরা আনছার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমর্থকেরা মশালমিছিল নিয়ে থানামোড় ঘুরে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডে গিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিএনপি নেতা রবিউল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনে অনুপস্থিত থাকা রুমীকে মনোনয়ন দিয়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। নেতাকর্মীদের দাবি রুমীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে আসনে ধানের শীষের বিজয় কঠিন হবে।
@ইয়াসমিন রিমা


