বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনায় সাবেক এমপি আখতারুজ্জামান

ভেতরের খবর নিউজ ডেক্স: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচবার বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান আবারও এলাকায় রাজনৈতিক আলোচনায় ফিরেছেন। কটিয়াদীর গচিহাটায় এক সভায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলে ফেরার দাবি জোরালোভাবে ওঠে। বক্তাদের মতে, তাঁকে দলে ফিরিয়ে আনলে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত হতে পারে।

আখতারুজ্জামান জানান, মানুষ তাঁকে দলে ফেরাতে চান। দল না ফেরালে তিনি ব্যক্তিগত পরিচয়ে রাজনীতি চালিয়ে যাবেন। বিএনপির স্থানীয় নেতারা বলেন, তিনি দলের কেউ নন, তাই এ নিয়ে অতিরিক্ত ভাবনার কিছু নেই। তবু তাঁর সক্রিয়তা স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *