ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুললো ভবন, আতঙ্কে রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ

ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মিরপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, যাত্রাবাড়ী ও পুরান ঢাকাসহ প্রায় সব এলাকায় ভবন কেঁপে ওঠে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। যুক্তরাষ্ট্রের ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

মিরপুর ১১ নম্বর এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, “হঠাৎ বাসা দুলে উঠলে নাতনিকে জড়িয়ে এক কোণায় দাঁড়িয়ে থাকি। অসুস্থ স্বামীকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়েছিলাম।”

যাত্রাবাড়ীর নবীনগরের শারমিন আক্তার জানান, “এভাবে ভবন দুলতে কখনো দেখিনি। সন্তানদের নিয়ে দৌড়ে নিচে নামতে হয়েছে।”

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দেয়ালে ফাটল, আসবাবপত্র ছড়িয়ে পড়া ও দরজা–জানালার ভয়ংকর শব্দ শোনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শ্যামলীর ওয়াহিদ খান বলেন, “এত তীব্র ভূমিকম্প কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল মাথার ওপর কিছু ধসে পড়বে। সিঁড়ি ভেঙে পড়ার ভয়েই বাচ্চাকে নিয়ে ছুটেছি।”

ভূমিকম্প অনুভূতি শুরু হতেই আবাসিক ভবন, অফিস ও বাণিজ্যকেন্দ্র থেকে মানুষ আতঙ্কে বেরিয়ে রাস্তায় নেমে আসে। অনেক ভবনে সিঁড়ি বেয়ে নামার সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাবাসীর অভিজ্ঞতা শেয়ার করা অব্যাহত রয়েছে। কেউ লিখছেন, “এভাবে ঢাকা আগে কখনো কাঁপেনি।” কেউবা বলছেন, “মনে হলো পুরো বিল্ডিংটা ভেসে উঠছে।”

ভূমিকম্পে এখনো পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা ভবনগুলো পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *