বুঝে উঠার আগেই ভুমিকম্পে প্রাণ চলে গেলো রাফির,

ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকার বংশালের কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। শনিবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ শুরু হওয়া তীব্র কম্পনে এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাফি সেদিন মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন নয়নের মাংসের দোকানে। ঠিক দোকানের সামনেই দাঁড়িয়ে থাকার সময় পাশের একটি ভবনের রেলিং প্রচণ্ড ঝাঁকুনিতে ভেঙে নিচে পড়ে তাদের ওপর।

দু’জনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ও হাসপাতালের ভিডিও–ছবিতে দেখা গেছে, রাফির মাথা ও মুখমণ্ডল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাফির মা বর্তমানে অপারেশন থিয়েটারে ভর্তি আছেন এবং শঙ্কামুক্ত নন। তিনি এখনও জানেন না যে, তার ছেলে আর বেঁচে নেই। অপারেশনের আগে ও পরে বারবার ছেলের কথা জিজ্ঞেস করছেন তিনি, কিন্তু ডাক্তারদের কেউই তাকে এই নির্মম সত্য জানাতে পারছেন না।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহপাঠী ও পরিচিতজনেরা রাফির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *