ভেতরের খবর নিউজ ডেক্স: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। শুক্রবার রাজধানীর সেনানিবাসে আয়োজিত মূল অনুষ্ঠানের সাইডলাইনে দুজন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়া প্রধান উপদেষ্টার খোঁজ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তাঁর জন্যও শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাতের সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।


