ভেতরের খবর নিউজ ডেক্স: রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
নিহতদের পরিচয় ও স্থান প্রাপ্ত তথ্য অনুযায়ী—ঢাকায় ৩ জন,নরসিংদীতে ২ জন
নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছে দুইজন শিশু। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক এবং নরসিংদীতে ওমর নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া রাজধানীর বংশালের কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হন। তারা হলেন—সবুজ (৩০)মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০)একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। এর মধ্যে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন।গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে ৭২ জন।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ জন।নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন চিকিৎসা নিচ্ছেন
প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরলেও গুরুতর কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে এবং কিছু রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঘটে যাওয়া এই ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদী, গভীরতা ১০ কিলোমিটার।
অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫.৫ বলে জানিয়েছে।


