ভেতরের খবর নিউজ ডেস্ক: আদালতের অনুমতি নিয়ে অগ্রণী ব্যাংকের দুই লকার খোলা হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। লকার খোলার সময় এনবিআরের সিআইসি, দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর তাঁর আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের মিল যাচাই করছে। এর আগে পূবালী ব্যাংকের লকার ও দুই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, যেখানে মোট ৫৬ লাখ টাকার সম্পদ পাওয়া যায়।
শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান এবং সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।
@ইয়াসমিন রিমা


