ভেতরের খবর নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে সেই চিঠির কোনো জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, দিল্লির কাছ থেকে দ্রুত উত্তর পাওয়ার আশা করা হয় না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। ভারত চাইলে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এছাড়া, ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার কারণে ইউরোপের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, রায়ের আগেও শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে একাধিকবার চিঠি পাঠায় ঢাকা, কিন্তু সেসবেরও কোনো জবাব মেলেনি। এবার রায়ের পর আবারও চিঠি পাঠানো হয়েছে।
@ইয়াসমিন রিমা