ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে, প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছেন, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাউল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।
তিনি জানান, বৈঠকে বাউল বা আসন্ন নির্বাচন বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে বাউলদের নিরাপত্তায় এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে।
গত ১৯ নভেম্বর ধর্মীয় অনুভূতিতে কনসার্টে আয়োজনকে কেন্দ্র করে বাউল শিল্পি আবুল সরকার গ্রেপ্তার হওয়ার পর, ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউলদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেয়ার সময় তাদের ওপর হামলা হয়। এরপর ঢাকাসহ অন্যান্য জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে।
সরকারের আজকের নীতিমতে, ‘যে–ই হোক, বাউলদের প্রতি সহিংসতা বরদাস্ত করা হবে না’ সেই প্রতিশ্রুতি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
@ইয়াসমিন রিমা