আসন্ন তফসিলের আগে পদত্যাগের প্রস্তুতি দুই উপদেষ্টার

ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা
স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন। নির্বাচন কমিশন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত। ৪ বা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। তাঁর আগ-পেছনে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ।

গত ৯ নভেম্বর কুমিল্লার বদলে ঢাকা–১০ আসনে ভোটার হন আসিফ। তিনি জানিয়েছেন, ঢাকা থেকেই নির্বাচন করতে চান। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর বিএনপি বা গণঅধিকার পরিষদে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। বিএনপি এখনো ঢাকা–১০ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা আছে এবং তিনি এলে মূল্যায়ন করা হবে।

অন্যদিকে মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। তিনি শাপলাকলি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর–১ আসনে নির্বাচন করতে পারেন। দলে যোগ দিলে এনসিপির গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

নির্বাচন ঘিরে দুই উপদেষ্টার এই পদত্যাগ ও দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা।

সূত্র : কলের কন্ঠ

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *