মায়ের অবনতিশীল শারীরিক অবস্থায় দ্রুত দেশে ফিরতে পারেন তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দেশে ফিরতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় উচ্চপর্যায়সহ একাধিক সূত্র থেকে এমন আভাস পাওয়া গেছে। তবে তাঁর ফেরার নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত নয়।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের চিকিৎসার খোঁজখবর নিয়ে যাচ্ছেন। জুবাইদা রহমান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তেও যুক্ত আছেন।

হাসপাতালে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও ছোট ভাই শামীম এস্কান্দার। অন্যদিকে শুক্রবার দুবার হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারাও হাসপাতালে ভিড় করছেন।

আগামী ডিসেম্বর মাসের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সে সময়কে লক্ষ্য করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা ছিল বলে বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন। দেশে ফিরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ও নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার প্রস্তুতিও চলছিল।

দলীয় সূত্র বলছে, প্রায় ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে তাঁর নিরাপত্তা, বাসভবন সংস্কার ও রাজনৈতিক কর্মকেন্দ্র প্রস্তুতসহ সব ধরনের ব্যবস্থা আগেই সম্পন্ন করা হয়েছে। ওমরাহ পালন শেষে লন্ডন থেকে ঢাকায় ফেরার পরিকল্পনাও ছিল তাঁর।

তবে হঠাৎ মায়ের শারীরিক অবস্থার অবনতি সব পরিকল্পনা পরিবর্তন করে দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে দলের সংশ্লিষ্টরা মনে করছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *