যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত ট্রাম্প প্রশাসনের

ভেতরের খবর নিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর সব ধরনের আশ্রয় আবেদন–সম্পর্কিত সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ফলে এখন থেকে কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ, কোনোটিই করা যাবে না।

মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো এক্স-এ পোস্ট করে জানান, “যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে প্রতিটি বিদেশি সর্বোচ্চ মাত্রায় যাচাই–বাছাই সম্পন্ন করেছে, ততক্ষণ এই বিরতি চলবে।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রে সব “তৃতীয় বিশ্বের দেশ” থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে।

তিনি জানান, ডিসিতে বুধবারের গুলির ঘটনায় আহত ন্যাশনাল গার্ড সদস্যদের একজন বৃহস্পতিবার মারা গেছেন। এ ঘটনার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হয়েছে বলেও জানান ট্রাম্প।

হোমল্যান্ড সিকিউরিটির একটি দপ্তর ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে -আশ্রয় আবেদন অনুমোদন করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবেনা, বন্ধ করা যাবে না কেবল প্রক্রিয়ার কাজ চালিয়ে যাওয়া যাবে,তবে সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে থেমে যেতে হবে।নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে: “একবার সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছালে, থামুন এবং স্থগিত রাখুন।”

ট্রাম্পের নতুন অভিবাসন–সংক্রান্ত কড়া অবস্থান এবং ইউএসসিআইএসের আকস্মিক নির্দেশনা নিয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *