ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা: নিখোঁজ অন্তত ৪০০, মৃতের সংখ্যা ৪৪০ ছাড়াল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের পর নিখোঁজ অন্তত ৪০০ মানুষের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার অভিযান। ঘূর্ণিঝড় ‘সেনয়ার’-এর প্রভাবে সপ্তাহখানেক আগে শুরু হওয়া অস্বাভাবিক ভারী বর্ষণ ও পাহাড়ধসে বহু মানুষ মাটিচাপা পড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, সুমাত্রা দ্বীপজুড়ে মৃতের সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে। এখনও বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। ফলে কিছু এলাকায় খাবার ও পানি সংকটে চুরিচামারির ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় ‘সেনয়ার’, যা অস্বাভাবিক ও বিরল উষ্ণমণ্ডলীয় ঝড় হিসেবে চিহ্নিত, ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপিবি প্রধান সুহারইয়ানতো বলেন,“তাপানুলি ও সিবলগার মতো বিচ্ছিন্ন উপজেলাগুলোতে বিশেষ জরুরি সহায়তা প্রয়োজন। আমরা আশা করছি সোমবারের মধ্যেই সিবলগায় জাহাজভর্তি ত্রাণ সহায়তা পৌঁছে যাবে।”

এদিকে বিদেশি সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। মালয়েশিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত আচেহ অঞ্চলে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।

অন্যদিকে, একই সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স ও শ্রীলঙ্কাও মৌসুমি ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সমগ্র অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৯০০ হয়েছে।

নিখোঁজ মানুষদের জীবিত উদ্ধারের আশা যতই ক্ষীণ হয়ে আসছে, তবু সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *