পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। বিচারক মো. রবিউল আলমের রায়ে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়; অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

রাজউকের ১০ কাঠার প্লট বরাদ্দে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন, সাক্ষ্য-প্রমাণে এটি প্রমাণিত হওয়ায় ‘প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৪৭’–এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে বলা হয়, টিউলিপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে সিদ্ধান্ত প্রভাবিত করেছিলেন।

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছয়টি প্লট বরাদ্দ নিয়ে দুদক যে ছয়টি মামলা করে, তার মধ্যে তিনটিতে টিউলিপ আসামি। আজ শেখ রেহানার প্লটের মামলার রায় হলো। ইতিমধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের মামলার রায়ও হয়েছে।

বাংলাদেশে কোনো বিদেশি আইনপ্রণেতার বিরুদ্ধে দণ্ডিত হওয়ার এটি প্রথম ঘটনা। টিউলিপ অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্যে থেকেও সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *