বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগদান করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলের সাধারণ সম্পাদক হন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *