ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এর ফলে তাঁর নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) গ্রহণ করছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হয়েছে বলে সোমবার গভীর রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং চিকিৎসকেরা ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।
@ইয়াসমিন রিমা