ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে দেশ-বিদেশ থেকে শুভকামনা ও সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, জাতির সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।
তিনি জানান, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, বন্ধু রাষ্ট্রসহ বাংলাদেশের মানুষের ভালোবাসা, উদ্বেগ ও দোয়া তাদের গভীরভাবে স্পর্শ করেছে। এসময় তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করেন।
লিভার জটিলতা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা সাবেক প্রধানমন্ত্রী অবস্থার অবনতি হওয়ায় প্রথমে এইচডিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
@ইয়াসমিন রিমা