খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার। বৃহস্পতিবার সকালে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিএনপিকে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানিকে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য চিঠি দেন।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত রোববার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

এদিকে, তাঁকে দেখতে প্রতিদিনের মতো আজও দলীয় নেতা–কর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন।

চিকিৎসায় সহায়তা করতে গতকাল যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় আসেন। একই দিন চীন থেকে চার সদস্যের আরেকটি চিকিৎসক দলও আসে। এর আগে, ১ ডিসেম্বর চীনের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী চিকিৎসক দল ঢাকায় পৌঁছে চিকিৎসায় যুক্ত হয়।

খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *