৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগের ২৩৭ আসনের পাশাপাশি আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেন।

ঘোষিত আসনগুলোর মধ্যে ঠাকুরগাঁও-২ এ ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ এ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ এ আনোয়ারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিরাজগঞ্জ-১ এ সেলিম রেজা, যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান, পটুয়াখালী-১ এ মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ এ জয়নাল আবেদীন ও ঝালকাঠি-১ এ রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগের নতুন ঘোষণায় ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিবুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ এ এম এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া টাঙ্গাইল-৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ এ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এ এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ এ মো. কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

রাজবাড়ী-২ এ হারুন অর রশিদ, ফরিদপুর-১ এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিরা আক্তার, মাদারীপুর-২ এ জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ এ নাসির হোসেন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলামকে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এই ঘোষণার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা আরও বিস্তৃত হলো।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *