ভেতরের খবর নিউজ ডেস্ক: ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৬টা ১৪ মিনিটে নরসিংদীকে কেন্দ্র করে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টঙ্গী, গাজীপুর, ঢাকা, আজিমপুর, পল্টন, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, দোহার, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়।
হঠাৎ কম্পনে ঘরবাড়ি দুলে ওঠায় অনেকে আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী–ঢাকা অঞ্চল।
@ইয়াসমিন রিমা


