ভারতে শেখ হাসিনার অবস্থান তাঁর নিজের সিদ্ধান্ত—জয়শঙ্কর

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে থাকা না–থাকার সিদ্ধান্ত পুরোপুরিই তাঁর নিজের ওপর নির্ভরশীল।

নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং ভবিষ্যতে কী করবেন, সে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের পর বাংলাদেশ তাঁকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি সাড়া দেয়নি।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচনই দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *