ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন ভবনে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, এবার এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনারের আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল প্রকাশ করা হবে।
অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
@ইয়াসমিন রিমা


