ময়মনসিংহ মেডিকেলে স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে বাকবিতণ্ডা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার পরিদর্শনকালে স্বাস্থ্য মহাপরিচালক ডা. আবু জাফরের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মণ। ঘটনাটি ঘটে হাসপাতালের জরুরি বিভাগের ওটি–সংলগ্ন এলাকা পরিদর্শনের সময়।

পরিদর্শনের এক পর্যায়ে মহাপরিচালক ওটি টেবিলের অবস্থান ও ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে উচ্চস্বরে প্রশ্ন তোলেন এবং ডা. বর্মণকে উদ্দেশ্য করে বলেন,
“কথাবার্তা ভেবেচিন্তে বলবা… কার সাথে কথা বলতেসো জানো?”

এমন পরিস্থিতিতে সাধারণত নিম্নপদস্থ কর্মীরা ভয়ে চুপ হয়ে যান। কিন্তু ডা. বর্মণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে পাল্টা জবাব দেন—
“সাসপেন্ড করেন আমাকে।”

তার এই জবাব মুহূর্তেই পরিবেশকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তারাও কিছুটা বিব্রত হয়ে পড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অশোভন আচরণে’র অভিযোগ তুলে ডা. বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে চিকিৎসক সমাজসহ সাধারণ মানুষ ঘটনাটিকে দেখছেন ক্ষমতার দাপটের সামনে আত্মসম্মান বজায় রাখার এক বিরল উদাহরণ হিসেবে।

অনেকের ভাষ্য,
“এটাই প্রকৃত শিরদাঁড়া,অন্যায়ের সামনে মাথা না নত করার অবস্থান।”

ডা. বর্মণের এই অবস্থান এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *