বাংলা একাডেমিতে শুরু হলো ‘বিজয় বইমেলা ২০২৫’

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) উদ্যোগে আয়োজিত এ মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাপুস সভাপতি রেজাউল করিম বাদশা।

মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে মেলার সময়সূচি, কার্যক্রম ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজয় বইমেলা চলবে ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।

কর্মদিবসে— বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা

ছুটির দিনে— বেলা ১১টা থেকে রাত ৯টা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপুসের পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজন কমিটির যুগ্ম সমন্বয়কারী রজ্জাক রুবেল, সহসমন্বয়কারী কাউছার আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি থাকবে প্রতিদিনের বিশেষ আয়োজন। বর্ধমান হাউসসংলগ্ন বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বটতলার নজরুল মঞ্চে চলবে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলাপ-আলোচনা ও পরিবেশনা।

বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ, যেখানে নতুন বই, লেখক–পাঠক আড্ডা ও নানা আয়োজন ঘিরে জমে উঠবে উৎসবমুখর পরিবেশ।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *