ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে আয়োজিত হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা ও প্রশ্নের মধ্যে ছিল দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা। গণভোটের ব্যালট হবে গোলাপি
এই কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে, শেষ হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
সাধারণত তফসিল ঘোষণার পর ৪০–৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার নির্বাচন ও গণভোট, দুটি আয়োজনের কারণে সেই সময়সীমা বাড়িয়ে দুই মাস করা হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নাসির উদ্দিন বলেন—
নির্বাচন কমিশনের সামনে এবার চ্যালেঞ্জ অনেক
সব রাজনৈতিক দল ও প্রার্থীদের অংশগ্রহণের আহ্বান
ভোটারদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার অনুরোধ
তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই এখন ইসির প্রধান দায়িত্ব।