পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চ আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে আহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ বেলা ২:২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’কে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ করেন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বরাত দিয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, হাদি ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সামনে থেকে অনুসরণকারী মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি চলন্ত রিকশায় গুলি চালায়। আহত হাদি ‘বাঁচাও’ বলে চিৎকার করলে রিকশা থামানো হয় ও অন্যান্যরা ঘিরে পড়ে।

পুলিশ, র‍্যাব, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে সিসি ফুটেজ ও রক্তের আলামত সংগ্রহ করেছেন। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ জানা এখনও সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *