ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিসহ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শুক্রবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঢাকার পল্টন ও বিজয়নগর এলাকায় কোনও অজানা দুষ্কৃতকারী শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করেছে, এ নৃশংস ঘটনার তিনি গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে সবাইকে সহায়তা করতে হবে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, আজ দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আগত হামলাকারীর গুলিতে গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
@ইয়াসমিন রিমা