ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানা গেছে। ১২ ডিসেম্বর (শুক্রবার) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় ১৮ বছর নির্বাসনে থাকা তারেক রহমান এই মাসের ২৫ তারিখে ঢাকায় পা রাখবেন। ফখরুল আরো বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে দল ও গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন এবং তার দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দূর হবে বলে তারা মনে করেন।
@ইয়াসমিন রিমা