ভেতরের খবর নিউজ ডেস্ক: ভেতরের খবর নিউজ ডেস্ক:আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, জমেলা টাওয়ার নামে ১২তলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভবনটি ৯তলা। সেখানে কাপড়ের, তারের গোডাউন ছিল।
@ইয়াসমিন রিমা